Help - Search - Members - Calendar
Full Version: how to use 'find & replace' in avro
OmicronLab Community > Develope Open Type Fonts, Share codes and Add your site > AVRO Bangla Open Fonts Project - Developing OTF
suv_375
আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমি পছন্দ মতো লে আউট তৈরি করতে পেরেছি।
১)যদি অনুগ্রহ করে বলেন ওয়ার্ডের 'find & replace' অপসনটি কী ভাবে ব্যবহার করব, কারন আমার লে আউটে সেখানে টাইপ করলে কতো গুলো বক্স হয়ে যাচ্ছে।
২)অভ্র কী বোর্ডের অটো কারেক্ট অপসন কী কেবল মাত্র ফোনেটিক লে আউটে কাজ করবে ? অন্য লে আউটে নয় ?
৩) ওয়ার্ডে কী বাংলা স্পেল চেকার তৈরি করা যায় না ? আমার মতো নভিস কী সেটা করতে পারে যেমন সহজে কঈ বোর্ড লে আউট তৈরি করে ফেলা গেল আপনাদের বিশেষ সহায়তায়।
আপানদের সহয়তার প্রত্যাশায়
ধন্যবাদ সহ
ড শুভ্র মজুমদার
Mehdi Hasan
QUOTE
১)যদি অনুগ্রহ করে বলেন ওয়ার্ডের 'find & replace' অপসনটি কী ভাবে ব্যবহার করব, কারন আমার লে আউটে সেখানে টাইপ করলে কতো গুলো বক্স হয়ে যাচ্ছে।

আপনি অফিসের কোন ভার্শন ব্যবহার করছেন? অফিস ২০০৭ ব্যবহার করে দেখতে পারেন এই সমস্যা সমাধানের জন্য।

QUOTE
২)অভ্র কী বোর্ডের অটো কারেক্ট অপসন কী কেবল মাত্র ফোনেটিক লে আউটে কাজ করবে ? অন্য লে আউটে নয় ?

জ্বী, এটা শুধুমাত্র ফোনেটিকে কাজ করে।

QUOTE
৩) ওয়ার্ডে কী বাংলা স্পেল চেকার তৈরি করা যায় না ? আমার মতো নভিস কী সেটা করতে পারে যেমন সহজে কঈ বোর্ড লে আউট তৈরি করে ফেলা গেল আপনাদের বিশেষ সহায়তায়।

বাংলা স্পেল চেকারের জন্য আমরা কাজ করছি যেটা ওয়ার্ডেও কাজ করবে। অভ্র কীবোর্ড এর পরের ভার্শনের সাথে এটা রিলিজ হওয়ার সম্ভাবনা আছে।
suv_375
আমি ভাবতে পারিনি এত দ্রুত উত্তর পাব, আপানদের অসংখ্য ধন্যবাদ। আমি অফিস xp ব্যবহার করছি। চেষ্টা করছি অফিস ২০০৭ যোগাড় করতে, তবে হুট করে তো যোগাড় করা খুব মুস্কিল। অফিস xpতে এই অসুবিধা হতো না ঝখন একুশে স্বাধীনতা লে আউট ব্যবহার করেছি। আমার বিশ্বাস অভ্রতেও সমস্যা হবে না, যধি আপনারা একটু সহয়তা করেন। ওপন অফিস এও খুব একটা সুবিধা হচ্ছে না। কী করলে সমস্যা মুক্ত হব অনুগ্রহ করে বলবেন।
শুভেচ্ছা সহ
ড শুভ্র মজুমদার
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2008 Invision Power Services, Inc.