IPB

Welcome Guest ( Log In | Register )

Reply to this topicStart new topic
> The Pirate Bay এখন বাংলায় ভাষায় উপল
বঙ্গ ঐক্য
post Oct 15 2008, 03:07 AM
Post #1

New in OmicronLab Forum
*

Group: Members
Posts: 2
Joined: 28-August 08
Member No.: 24,090

প্রিয় বন্ধুগণ,

আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি এই সুসংবাদ ঘোষণা করতে যে দ্য পাইরেট্‌ বে (http://thepiratebay.org) বাংলা ভাষায় উপলব্ধ করা হয়েছে।

কিছুদিন পূর্বে আমি দ্য পাইরেট্‌ বে'র প্রশাসনিক দলের সাথে সম্পর্ক করি এই জানতে যে পাইরেট্‌ বে'র আন্তর্জালস্থানটি কিভাবে বাংলায় অনুবাদ করা যাবে।

অনুবাদের সঞ্চিকাটি অধঃভরণ করে অনুবাদ করতে বেশী সময় লাগেনি। এরপর সেটিকে প্রেরণ করার পর দেখি প্রায় সঙ্গে সঙ্গেই আন্তর্জালস্থানটির বাংলা ভাষার সংস্করণটি ভাষাসমূহের তালিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু তাঁরা দুঃখিত এই জানাতে যে ভারত/বাংলা পতাকার প্রতীক তারা এখনও প্রদর্শন করতে পারেনি।

মিত্র-থেকে-মিত্র সঞ্চিকা সহভাজনের জন্য বিট্‌টরেন্ট হল একটি সংযোগবিধি। দ্য পাইরেট বে হল বিশ্বের সর্ববৃহত্তম বিট্‌টরেন্ট অনুসরক। বিট্‌টরেন্ট একটি সঞ্চিকা সহভাজন সংযোগবিধি যেটি নির্ভরযোগ্যভাবে বড় আয়তনের এবং দ্রুতগতিতে সঞ্চিকা স্থানান্তরণকে সম্ভবপর করে তথ্যপ্রবাহের(টরেন্ট) রূপে।

আমি ইচ্ছে করেই এই আন্তর্জালস্থানটির পরিভাষাকে বাংলায় ভাব ও রূপান্তরণ করেছি ইংরেজী থেকে বাংলার শুধুমাত্র লিপী পরিবর্তন না করে। এর কারণ এই যে, আমার মতে প্রাযুক্তিক পরিভাষার বাংলায় বিকল্প না উপস্থিত থাকলে, ভাষার নিয়ম পালন করে বৈজ্ঞানিকভাবে নতুন শব্দের আবিষ্কার আমাদের করতে হবে এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি সাধন করতে হবে। যদিও বাস্তবিকভাবে আমরা মূলতঃ ইংরেজী শব্দেরই প্রয়োগ করে থাকি তার বিভিন্ন ব্যবহার-সম্পর্কিত সুবিধার জন্য, তবুও বাংলায় তার বিকল্প প্রস্তুত করতে হবে আবশ্যকভাবে। একটি ভাষার ক্রমে ক্রমে লোপ হয় যখন সেটি সমসাময়িক কালের দৈনন্দিন ব্যবহৃত ভাব এবং বস্তুকে নিজস্ব শব্দ সংগ্রহ দিয়ে বর্ণন করতে পারে না।

আশা করি এই অনুবাদটি আপনাদের জন্য কার্যকরী হবে। আপনাদের মতামত জানতে আগ্রহী আছি ।

ধন্যবাদ...
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
What Google Brings!
post Oct 15 2008, 03:07 AM
Post #

Thanks for your support!

Go to the top of the page
Quote Post
siyam
post Oct 16 2008, 03:34 PM
Post #2

Serious Contributor
*****

Group: Moderator
Posts: 183
Joined: 3-March 06
From: Dhaka/Khulna
Member No.: 2,998

janite paria anondo pailam. dekhia janaibo.

--------------------
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
manchumahara
post Oct 17 2008, 12:24 AM
Post #3

Member
**

Group: +Member
Posts: 13
Joined: 19-September 06
Member No.: 7,796

আমি আপনার পোস্টেরই অনেক শব্দ বুঝতে পারি নাই। আমি একান্ত ভাবে বিশ্বাস করি কোন কিছু অনুবাদ করার সময় মাঠের কৃষক থেকে ভাষাবিদ সবার কথা মাথায় রাখা উচিৎ।

যদি অনুবাদের ক্ষেত্রে শব্দ চয়ন আপনি আপনার পোস্টের মতোই করে থাকেন তাহলে আমি নিজে বাংলার থেকে ইংলিশ ভাষা ব্যবহারেই বেশি আগ্রহী। দুঃখিত।

--------------------
স্বপ্ন দেখি তাই জেগে থাকি, আশা করি আপনাদেরও মাঝেও এই স্বপ্ন বিলি করব.....মানচুমাহারা মানচুকাব্য
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
uunmatal tarunno
post Oct 17 2008, 12:57 AM
Post #4

Serious Contributor
*****

Group: Moderator
Posts: 650
Joined: 18-March 06
From: ঢাহার শহর
Member No.: 3,597

QUOTE(বঙ্গ ঐক্য @ Oct 15 2008, 03:07 AM) *
একটি ভাষার ক্রমে ক্রমে লোপ হয় যখন সেটি সমসাময়িক কালের দৈনন্দিন ব্যবহৃত ভাব এবং বস্তুকে নিজস্ব শব্দ সংগ্রহ দিয়ে বর্ণন করতে পারে না।

দু:খিত, এই মতের সাথে সহমত পোষণ করতে পারছি না। অন্যভাষার শব্দ নিজ ভাষায় আত্তীকরণ একটা ভাষার শক্তি প্রকাশ করে, দূর্বলতা নয়। বাংলাতে আমরা ভিনদেশী শব্দের সাথেও যে নিজ ব্যকরণ প্রয়োগ করতে পারি এটাই এর বড় উদাহরণ। ল্যাটিন থেকে বৈজ্ঞানিক শব্দাবলি ধার করে ইংরেজী বা জার্মান ভাষা কিন্তু দেউলিয়া হয়ে যায় নি। একগাদা আরবি আর ফার্সী নিয়েও উর্দু সগৌরবেই টিকে আছে। ভাষা মূল কাজ সহজে মনেরভাব প্র‌কাশ। এইখানে ভাষা রক্ষার দোহাইয়ে তদ্ভব "চাঁদ মামা"-র বদলে তৎসম "চন্দ্র মাতুল" যেমন যথার্থ ভাবপ্রকাশে সহায়ক নয়, তেমনি টেবিলের পরিবর্তে "চারপায়া" আর হেডফোনের বদলে "শিরোধ্বনক" বললে কয়জন বুঝবে? Digital Vertatile Disc কেই বা কি বলব? "সংখ্যাঘটিত বহুমুখী চাকতি"? বললে কয়জন বুঝবে যে ডিভিডি বোঝানো হচ্ছে?

QUOTE(বঙ্গ ঐক্য @ Oct 15 2008, 03:07 AM) *
আমার মতে প্রাযুক্তিক পরিভাষার বাংলায় বিকল্প না উপস্থিত থাকলে, ভাষার নিয়ম পালন করে বৈজ্ঞানিকভাবে নতুন শব্দের আবিষ্কার আমাদের করতে হবে এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি সাধন করতে হবে। যদিও বাস্তবিকভাবে আমরা মূলতঃ ইংরেজী শব্দেরই প্রয়োগ করে থাকি তার বিভিন্ন ব্যবহার-সম্পর্কিত সুবিধার জন্য, তবুও বাংলায় তার বিকল্প প্রস্তুত করতে হবে আবশ্যকভাবে।

সাধারণ মানুষ সহজে না বুঝলে সেটা জনপ্রিয় হবে না। উদাহরণস্বরূপ, মাইকেলের "মেঘনাদবধ কাব্যে"র পাঠক কয়জন আর সুনীলের "কেউ কথা রাখেনি" (তেত্রিশ বছর অপেক্ষায় আছি) কবিতার পাঠক কয়জন গুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।

--------------------
জ্ঞান আমার শক্তি।
সবর আমার বর্ম।
কৌশল আমার অস্ত্র।
দক্ষতা আমার সঙ্গী।
সাফল্য আমারই।

-আত্ম-প্রত্যয়ন
-----------------------
IPB Image
-----------------------

আমায় মেইল করতে চাইলে, ক্লিক করুন।
আমার ব্লগ।

দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।

User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
darklord
post Oct 17 2008, 02:05 AM
Post #5

Member
**

Group: +Member
Posts: 28
Joined: 19-August 06
Member No.: 7,149

অনুবাদটি পুরোপুরি সংস্কৃত ভাষায় করতেন তাহলে বুঝতে আরো সুবিধা হত biggrin.gif

আইজ মাইকেল মধুসুদনরে কেন জানি খুব মনে পরতাছে

QUOTE(বঙ্গ ঐক্য @ Oct 15 2008, 03:07 AM) *

প্রিয় বন্ধুগণ,

আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি এই সুসংবাদ ঘোষণা করতে যে দ্য পাইরেট্‌ বে (http://thepiratebay.org) বাংলা ভাষায় উপলব্ধ করা হয়েছে।

কিছুদিন পূর্বে আমি দ্য পাইরেট্‌ বে'র প্রশাসনিক দলের সাথে সম্পর্ক করি এই জানতে যে পাইরেট্‌ বে'র আন্তর্জালস্থানটি কিভাবে বাংলায় অনুবাদ করা যাবে।

অনুবাদের সঞ্চিকাটি অধঃভরণ করে অনুবাদ করতে বেশী সময় লাগেনি। এরপর সেটিকে প্রেরণ করার পর দেখি প্রায় সঙ্গে সঙ্গেই আন্তর্জালস্থানটির বাংলা ভাষার সংস্করণটি ভাষাসমূহের তালিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু তাঁরা দুঃখিত এই জানাতে যে ভারত/বাংলা পতাকার প্রতীক তারা এখনও প্রদর্শন করতে পারেনি।

মিত্র-থেকে-মিত্র সঞ্চিকা সহভাজনের জন্য বিট্‌টরেন্ট হল একটি সংযোগবিধি। দ্য পাইরেট বে হল বিশ্বের সর্ববৃহত্তম বিট্‌টরেন্ট অনুসরক। বিট্‌টরেন্ট একটি সঞ্চিকা সহভাজন সংযোগবিধি যেটি নির্ভরযোগ্যভাবে বড় আয়তনের এবং দ্রুতগতিতে সঞ্চিকা স্থানান্তরণকে সম্ভবপর করে তথ্যপ্রবাহের(টরেন্ট) রূপে।

আমি ইচ্ছে করেই এই আন্তর্জালস্থানটির পরিভাষাকে বাংলায় ভাব ও রূপান্তরণ করেছি ইংরেজী থেকে বাংলার শুধুমাত্র লিপী পরিবর্তন না করে। এর কারণ এই যে, আমার মতে প্রাযুক্তিক পরিভাষার বাংলায় বিকল্প না উপস্থিত থাকলে, ভাষার নিয়ম পালন করে বৈজ্ঞানিকভাবে নতুন শব্দের আবিষ্কার আমাদের করতে হবে এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি সাধন করতে হবে। যদিও বাস্তবিকভাবে আমরা মূলতঃ ইংরেজী শব্দেরই প্রয়োগ করে থাকি তার বিভিন্ন ব্যবহার-সম্পর্কিত সুবিধার জন্য, তবুও বাংলায় তার বিকল্প প্রস্তুত করতে হবে আবশ্যকভাবে। একটি ভাষার ক্রমে ক্রমে লোপ হয় যখন সেটি সমসাময়িক কালের দৈনন্দিন ব্যবহৃত ভাব এবং বস্তুকে নিজস্ব শব্দ সংগ্রহ দিয়ে বর্ণন করতে পারে না।

আশা করি এই অনুবাদটি আপনাদের জন্য কার্যকরী হবে। আপনাদের মতামত জানতে আগ্রহী আছি ।

ধন্যবাদ...

This post has been edited by darklord: Oct 17 2008, 02:08 AM

--------------------
Ishtiaque Ahmed ( Foisal )
http://www.foisal.com/
http://foisalportfolio.wordpress.com/

IPB Image
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
darklord
post Oct 17 2008, 02:16 AM
Post #6

Member
**

Group: +Member
Posts: 28
Joined: 19-August 06
Member No.: 7,149

QUOTE(uunmatal tarunno @ Oct 17 2008, 12:57 AM) *

QUOTE(বঙ্গ ঐক্য @ Oct 15 2008, 03:07 AM) *
একটি ভাষার ক্রমে ক্রমে লোপ হয় যখন সেটি সমসাময়িক কালের দৈনন্দিন ব্যবহৃত ভাব এবং বস্তুকে নিজস্ব শব্দ সংগ্রহ দিয়ে বর্ণন করতে পারে না।

দু:খিত, এই মতের সাথে সহমত পোষণ করতে পারছি না। অন্যভাষার শব্দ নিজ ভাষায় আত্তীকরণ একটা ভাষার শক্তি প্রকাশ করে, দূর্বলতা নয়। বাংলাতে আমরা ভিনদেশী শব্দের সাথেও যে নিজ ব্যকরণ প্রয়োগ করতে পারি এটাই এর বড় উদাহরণ। ল্যাটিন থেকে বৈজ্ঞানিক শব্দাবলি ধার করে ইংরেজী বা জার্মান ভাষা কিন্তু দেউলিয়া হয়ে যায় নি। একগাদা আরবি আর ফার্সী নিয়েও উর্দু সগৌরবেই টিকে আছে। ভাষা মূল কাজ সহজে মনেরভাব ভা‌কাশ। এইখানে ভাষা রক্ষার দোহাইয়ে তদ্ভব "চাঁদ মামা"-র বদলে তৎসম "চন্দ্র মাতুল" যেমন যথার্থ ভাবপ্রকাশে সহায়ক নয়, তেমনি টেবিলের পরিবর্তে "চারপায়া" আর হেডফোনের বদলে "শিরোধ্বনক" বললে কয়জন বুঝবে? Digital Vertatile Disc কেই বা কি বলব? "সংখ্যাঘটিত বহুমুখী চাকতি"? বললে কয়জন বুঝবে যে ডিভিডি বোঝানো হচ্ছে?

QUOTE(বঙ্গ ঐক্য @ Oct 15 2008, 03:07 AM) *
আমার মতে প্রাযুক্তিক পরিভাষার বাংলায় বিকল্প না উপস্থিত থাকলে, ভাষার নিয়ম পালন করে বৈজ্ঞানিকভাবে নতুন শব্দের আবিষ্কার আমাদের করতে হবে এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি সাধন করতে হবে। যদিও বাস্তবিকভাবে আমরা মূলতঃ ইংরেজী শব্দেরই প্রয়োগ করে থাকি তার বিভিন্ন ব্যবহার-সম্পর্কিত সুবিধার জন্য, তবুও বাংলায় তার বিকল্প প্রস্তুত করতে হবে আবশ্যকভাবে।

সাধারণ মানুষ সহজে না বুঝলে সেটা জনপ্রিয় হবে না। উদাহরণস্বরূপ, মাইকেলের "মেঘনাদবধ কাব্যে"র পাঠক কয়জন আর সুনীলের "তেত্রিশ বছর অপেক্ষায় আছি" কবিতার পাঠক কয়জন গুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।

জটিল এবং সহমত

--------------------
Ishtiaque Ahmed ( Foisal )
http://www.foisal.com/
http://foisalportfolio.wordpress.com/

IPB Image
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
krgr
post Oct 17 2008, 03:17 PM
Post #7

New in OmicronLab Forum
*

Group: Members
Posts: 1
Joined: 17-October 08
Member No.: 27,085

ভাই, আমি এই ফোরামটা অনেক দিন ধরেই দেখছিলাম। বলা যায় শুরু থেকেই। কোন কারণে নিবন্ধন করা হচ্ছিল না। কিন্তু, গত ২ দিন ইমেইলে আর মেসেন্জারে এই টপিকের লিংক পেয়ে পড়ে মাথা কেমন যেন করছিল। তাই ২টা কথা বলতে আসলাম।

" বঙ্গ ঐক্য " আপনার অনুবাদ দেখে মনে হলো আপনি অভিধান থেকে একই শব্দের বিভিন্ন প্রতিশব্দের মাঝে সবচেয়ে খটমট গুলো খুঁজে বের করেছেন আর সেগুলো তুলে দিয়েছেন। অনুবাদ কিন্তু খালি শব্দ থেকে শব্দের ভাষান্তর না। অনুবাদ এর সময়কাল এবং পরিপ্রেক্ষিত বিচার করে তবেই ভাষান্তরের সার্থকতা বিচার করা হয়। আর, আপনার দেয়া ঘোষণায় কাজের এবং সাধারণের বোধগম্য কথার চেয়ে "দেখ আমি কত বাংলা জানি" এমন একটা ভাব-ই ফুটে উঠেছে। বুঝতে পারছি এটা আপনার উদ্দেশ্য ছিল না, তবুও পড়ে যা মনে হয় তাই বললাম। এই অনুচ্ছেদে আমি কিন্তু, খটমট শব্দ ব্যবহার করি নাই। তবুও মনে হয় সকল বাংলা ভাষা-ভাষী পড়ে বুঝতে পারবেন।

পরিশেষে অনুরোধ, বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়ের এই সুবর্ণ সময়ে দয়া করে উদ্ভট কিছু করে বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্ম এবং সাধারণ জনগণকে বীতশ্রদ্ধ করে তুলবেন না।
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Mehdi Hasan
post Oct 17 2008, 06:44 PM
Post #8

Administrator
*****

Group: Admin
Posts: 1,182
Joined: 16-August 03
From: Dhaka, Bangladesh
Member No.: 1

বঙ্গ ঐক্য, আপনার উদ্যোগকে স্বাগত জানাই, এবং আমি নিশ্চিত বাকিরাও তাই জানাবেন। কারণ এখানে একটা বিষয় সত্যি - ভাষার প্রতি মমতা থেকে আপনি কাজটি করেছেন, এইটা অবশ্যই প্রশংসাযোগ্য।

আপনি যে নীতি থেকে অনুবাদের পথটি বেছে নিয়েছেন সেটা বোঝা যায় আপনার একটা কথা থেকেই - "একটি ভাষার ক্রমে ক্রমে লোপ হয় যখন সেটি সমসাময়িক কালের দৈনন্দিন ব্যবহৃত ভাব এবং বস্তুকে নিজস্ব শব্দ সংগ্রহ দিয়ে বর্ণন করতে পারে না।"... পক্ষে বিপক্ষে হাজারো যুক্তি দেয়া যাবে। সেই দিকে যাচ্ছি না।

এখানে উদাহরণ হিসেবে মাইকেলের "মেঘনাদবধ কাব্যে"র কথা এসেছে। মেঘনাদবধ কাব্য লেখার জন্য মাইকেলকে কেউ তুলোধুনো করেনি, অথচ নোকিয়া অথবা মাইক্রোসফট তাদের বাংলা অনুবাদের জন্য যেই তিরস্কার পেয়েছে, তাতে বলা যায় তারা এই পথে না আসলেই ভালো করত। আপনি যেই নীতি মেনে এই অনুবাদ করেছেন, আর্ট বা ফিলসফিতে সেটা চলতে পারে, সাধারণ মানুষের দৈনন্দিন কাজে তার মূল্য কতটুকু? আমি কিন্তু নোকিয়ার ম্যানুয়েল পড়ার সময় বাংলাটাকে পাশ কাটিয়ে ইংরেজীতেই পড়তেই সাচ্ছন্দ বোধ করি।

আপনার কাজের জন্য আপনাকে কঠিন ভাষায় বিদ্ধ করার কোন প্রয়োজন দেখিনা। সবার মতামতের জন্যই যেহেতু ফোরামে লিখেছেন, আশা করি পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটা বুঝতে পেরেছেন।

সহজ সরল একটা অনুবাদের জন্য আগাম ধন্যবাদ রইল। smile.gif

--------------------
Mehdi Hasan Khan

Developer, Avro Keyboard - FREE Bangla Typing Software
Administrator, OmicronLab Support Forum

IPB Image
------------------------------------

Please DON'T PM/mail me asking any kind of support. At first read the help files, then search the forum, in most cases it is already discussed. If you still cannot find a solution, open a thread in the appropriate section. This will help another user to solve the same issue.

Thank you for your cooperation.
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Nipon
post Oct 28 2008, 04:27 AM
Post #9

Serious Contributor
*****

Group: Moderator
Posts: 333
Joined: 27-December 05
From: Kolkata
Member No.: 2,025

একটা গতিশীল ভাষা অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে নিজের শব্দভান্ডার বাড়ায়। ইংরেজি তে কম করে ৬ লক্ষ শব্দ আছে আর দিন দিন সেই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নানা ভাষা থেকে শব্দ গ্রহণ করে ইংরেজি ভাষা আরো সমৃদ্ধ হচ্ছে। বাংলাও এর ব্যাতিক্রম নয়। এর আগে যখন ফারসী কাজের ভাষা ছিল তখন ফারসী থেকে যেমন অজস্র শব্দ বাংলায় ঢুকেছে সেভাবেই ইংলিশ থেকে এখন শব্দ বাংলায় প্রবেশ করার মধ্যে অস্বাভাবিক কিছু নেই।

--------------------
Nipon Haque

User Guides : Bangla Fonts : 3rd Party Tools : Blog : Search Before Posting : Forum Guidelines

Bong Buzz
ইংরেজি ভাষায় সেরা বঙ্গীয় ব্লগ
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post

Reply to this topicStart new topic

Collapse

> Similar Topics

Topic Title Replies Topic Starter Views Last Action
অভ্র এখন আরো শক্তিশালী!! 1 pervez 49 Jul 18 2010, 04:01 AM
Last post by: Nipon
বাংলা ভাষায় সবচেয়ে বড় আকার 3 techlover 1,048 Jun 10 2009, 10:05 AM
Last post by: jewelosman
বাংলায় প্রযুক্তি উইকি 1 techbangla.net 186 Jan 23 2009, 05:04 PM
Last post by: Nipon
Problem-বাংলায় ৎ লেখায় সমস্যা 2 Hemel_smr 1,366 Dec 10 2008, 08:08 AM
Last post by: Nipon
বাংলায় ইমেইল কিভাবে করব? 1 raihan787 495 Oct 27 2008, 08:00 PM
Last post by: Nipon

1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

Locations of visitors to this page

- Lo-Fi Version Time is now: 30th July 2010 - 12:53 AM

Page top