|
| Bookmark this page to: |
![]() ![]() |
| Mehdi Hasan |
Feb 19 2006, 12:34 PM
Post
#1
|
|
Administrator ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 1,182 Joined: 16-August 03 From: Dhaka, Bangladesh Member No.: 1 |
অভ্র কীবোর্ড দিয়ে বা ইউনিকোড ভিত্তিতে বাংলা লিখতে গিয়ে কিছু ব্যবহারকারী প্রথম প্রথম সমস্যায় পড়েন। তাদের মধ্যে কেউ কেউ এসব সমস্যার সমাধান চেয়ে আমাদের কাছে ইমেইল করেন অথবা ফোরামে সাহায্য চান, আবার কেউ আবার হয়তো "অভ্র কীবোর্ড কাজ করে না" এই ধারণা নিয়ে সফটওয়্যারটি Uninstall করে হাফ ছেড়ে বাঁচেন! সত্যি কথাটি এই যে, ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার সাফল্য বা ব্যর্থতা কোনটাই এককভাবে অভ্র কীবোর্ডের উপর নির্ভর করে না, অভ্র কীবোর্ডের বাইরেও এটি অনেকাংশে নির্ভর করে অপারেটিং সিস্টেম, ইউনিস্ক্রাইব ইঞ্জিন (usp10.dll), বাংলা ফন্টটির Glyph Table ইত্যাদির উপর। মোটকথা এই, সমস্যা হলেই সেটা অভ্র কীবোর্ড থেকে আসছে এমনটি ধরে নেয়া ঠিক না, সমস্যার উৎস হতে পারে অনেক জায়গাই। এধরণের অসংখ্য প্রশ্ন আর সমস্যার মধ্যে থেকে আমরা নিচের কয়েকটি বাছাই করেছি যা সবচেয়ে বেশি Common। ১) আমি যুক্তাক্ষর লিখতে পারছি না, অথবা একটি যুক্তাক্ষর কীভাবে লিখতে হয় আমি বুঝতে পারছি না, ২) বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার/মাত্রা লিখতে পারছি না, ৩) রেফ লিখতে সমস্যা হচ্ছে, রেফ আগে পরে হয়ে যাচ্ছে অথবা রেফ তৈরী না হয়ে র-এর সাথে যুক্তাক্ষর তৈরী হচ্ছে, ৪) য-ফলা লিখতে সমস্যা হচ্ছে, ৫) ব্যঞ্জনবর্ণের পর য-ফলা লেখা যাচ্ছে, কিন্তু স্বরবর্ণের পর য-ফলা লিখতে পারছি না, যেমন- উইনঅ্যাম্প লেখা যাচ্ছে না, (এই সমস্যাটি সবচেয়ে বেশি হয় MS Word এ) ৬) র+য ফলা লিখতে সমস্যা হচ্ছে, ৭) খন্ড-ত (ৎ) লিখতে সমস্যা হচ্ছে। এখানে এগুলোর সমাধান দেয়া হল, তিনটি ধাপের সবগুলো অনুসরণ করার পর আপনি উপরের সব সমস্যার পূর্ণ সমাধান পেয়ে যাবেন। সমাধানের প্রথম ধাপঃ প্রথমেই নিশ্চিত হয়ে নিন - * আপনি অভ্র কীবোর্ড এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করছেন। (সমস্যা নং ৬,৭ এর পূর্ণ সমাধান পেয়ে যাবেন) * আপনি নিয়ম-মাফিক আপনার কম্পিউটার কনফিগার করেছেন। (সমস্যা নং ১,২,৩,৪ এর সমাধান পেয়ে যেতে পারেন।) কীভাবে এটি করতে হয় জানতে চাইলে এখানে ক্লিক করুন(http://www.omicronlab.com/avrokeyboard/configuring_system.htm)। সমাধানের দ্বিতীয় ধাপঃ * অভ্র কীবোর্ড এর হেল্প ফাইলগুলো পড়ুন, বেশিরভাগ ক্ষেত্রে না জানার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন, এবং খুব সম্ভবত আপনি দ্বিতীয় ধাপেই আপনার সমস্যার সমাধান করে ফেলবেন। (সমস্যা নং ১,২ এর পূর্ণ সমাধান পেয়ে যাবেন। সমস্যা নং ৩,৪ এর সমাধান পেয়ে যেতে পারেন।) সমাধানের তৃতীয় ধাপঃ উপরের দুইটি ধাপেও আপনার সমস্যার সমাধান না হলে তৃতীয় ধাপটি অনুসরণ করুন। (এখানে সমস্যা নং ৩,৪,৫ এর পূর্ণ সমাধান পেয়ে যাবেন) এইবার আপনাকে একটু কষ্ট করে কয়েকটি System File আপডেট করতে হবে... * আপনি যদি Windows 2000 ব্যবহার করেন তবে আপনাকে আপনার উইন্ডোজের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Winnt\System32 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Winnt\System32 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। - কম্পিউটার রিস্টার্ট করুন। * আপনি যদি Windows XP (Service Pack 1) ব্যবহার করেন তবে আপনাকে আপনার উইন্ডোজের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Windows\System32 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Windows\System32 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। - কম্পিউটার রিস্টার্ট করুন। * আপনি যদি MS Office Xp ব্যবহার করেন তবে আপনাকে আপনার অফিস সফটওয়্যার আপগ্রেড করতে হবে। যদি অফিস ২০০৩ এ আপগ্রেড করেন তবে পুনরায় নিচের পদ্ধতি অনুসরণ করুন, আর অফিস ২০০৭ এ আপগ্রেড করলে কোন অতিরিক্ত ঝামেলা ছাড়াই বাংলা ব্যবহার করতে পারবেন। * আপনি যদি MS Office 2003 ব্যবহার করেন তবে আপনাকে আপনার অফিস সফটওয়্যারের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Program Files\Common Files\Microsoft Shared\Office11 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Program Files\Common Files\Microsoft Shared\Office11 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। নোটঃ আপনি যদি বাংলা লেখার জন্য মাইক্রোসফট অফিস (এক্সপি অথবা ২০০৩) ব্যবহার করেন তবে যেকোন ক্ষেত্রেই উপরের পদ্ধতি অনুসরণ করে সফটওয়্যারটির usp10.dll ফাইলটি আপডেট করে নেয়া ভাল, কেননা মাইক্রোসফট অফিস এর এক্সপি এবং ২০০৩ দুইটি ভার্সনের কোনটিই বাংলার জন্য খুব ভাল সাপোর্ট দেয়না এই dll ফাইলটি আপডেটেড না থাকলে। তবে অফিস ২০০৭ এর জন্য কোন dll ফাইল আপডেট করার প্রয়োজন নেই। -------------------- Mehdi Hasan Khan
Developer, Avro Keyboard - FREE Bangla Typing Software Administrator, OmicronLab Support Forum ![]() ------------------------------------ Please DON'T PM/mail me asking any kind of support. At first read the help files, then search the forum, in most cases it is already discussed. If you still cannot find a solution, open a thread in the appropriate section. This will help another user to solve the same issue. Thank you for your cooperation. |
| What Google Brings! |
Feb 19 2006, 12:34 PM
Post
#
|
![]() Thanks for your support! |
|
| debashis |
Feb 20 2006, 04:23 PM
Post
#2
|
![]() Advanced Member ![]() ![]() ![]() Group: +Member Posts: 42 Joined: 30-January 04 Member No.: 292 |
Thanks for the guide. Here is another situation that any one can face but the solution is not specified above:
Q. I replaced the usp10.dll file with the new usp10.dll file from forum in the "C:\Windows\System32\" directory but Windows automatically replaces it with the old version (on next reboot). A. Also replace the usp10..dll file in "C:\Windows\System32\dllcache\" directory with the new file. This is the directory where Windows stores its cache and replaces corrupted files from here. If the file usp10.dll can not be replaced due to "in use" message. Try booting the System from a bootable floppy or CD and then replace the file. It will work. I faced the above problem in my Windows XP (without SP1/SP2) and solved it in this way. Debashis |
| Mehdi Hasan |
Apr 2 2006, 12:21 PM
Post
#3
|
||
|
Administrator ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 1,182 Joined: 16-August 03 From: Dhaka, Bangladesh Member No.: 1 |
Another easy solution (provided by Bangla Bhai) to replace the usp10.dll if that is in use: For Windows 2000: Copy Usp10.dll in C:\ Drive... Write down the following (Green Text) in Autoexec.bat (Path = C:\Autoexec.bat) file.. del C:\WINNT\SYSTEM32\USP10.DLL copy C:\USP10.DLL C:\WINNT\SYSTEM32\ For Windows Xp: Copy Usp10.dll in C:\ Drive... Write down the following (Green Text) in Autoexec.bat (Path = C:\Autoexec.bat) file.. del C:\Windows\SYSTEM32\USP10.DLL copy C:\USP10.DLL C:\Windows\SYSTEM32\ Please don't forget to remove the above lines from the Autoexec.bat file after a successful updating. -------------------- Mehdi Hasan Khan
Developer, Avro Keyboard - FREE Bangla Typing Software Administrator, OmicronLab Support Forum ![]() ------------------------------------ Please DON'T PM/mail me asking any kind of support. At first read the help files, then search the forum, in most cases it is already discussed. If you still cannot find a solution, open a thread in the appropriate section. This will help another user to solve the same issue. Thank you for your cooperation. |
||
| debashis |
Apr 3 2006, 12:28 PM
Post
#4
|
![]() Advanced Member ![]() ![]() ![]() Group: +Member Posts: 42 Joined: 30-January 04 Member No.: 292 |
Waw! That's indeed an easy solution. Thanks.
|
| sarif1982 |
May 7 2006, 05:33 PM
Post
#5
|
|
Advanced Member ![]() ![]() ![]() Group: +Member Posts: 31 Joined: 27-April 06 From: Antwerp, Belgium Member No.: 4,708 |
Hi,
I've downloaded the usp10.dll file and copied it to my C drive. Now, in my autoexec.bat file, I've seen the following line. PATH=%PATH%;C:\PROGRA~1\COMMON~1\MUVEET~1\030625 And I've added the following 2 lines just below the above line as told before: del C:\WINDOWS\system32\usp10.dll copy C:\usp10.dll C:\WINDOWS\system32\ But still no result. I still cannot write 'khanda ta'. My system is XP SP2, Office 2003. Thanks. |
| Bangla Bhai |
May 7 2006, 10:15 PM
Post
#6
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 801 Joined: 8-March 06 From: Bangladesh Member No.: 3,124 |
But still no result. I still cannot write 'khanda ta'. Dear "sarif1982", 'khanda ta' is not related with the usp10.dll issue. 'khanda ta' না হবার প্রধান কারণ হতে পারে, আপনার ফন্ট। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে ইউনিকোড ৪.১ কম্পিট্যাবল ফন্ট ব্যবহার করতে হবে। আপনি আপনার কম্পিউটারের পুরাতন ইউনিকোড ফন্টগুলো ডিলিট করে, আবার অভ্র ইনস্টল করে দেখুন... -------------------- |
| sarif1982 |
May 8 2006, 09:50 PM
Post
#7
|
|
Advanced Member ![]() ![]() ![]() Group: +Member Posts: 31 Joined: 27-April 06 From: Antwerp, Belgium Member No.: 4,708 |
অসংখ্য ধন্যবাদ বাংলা ভাই।
খন্ড ত এর এ বিষয়টি আমার জানা ছিল না। আমার কম্পিউটারে বেশ কয়েকটি বাংলা লেখার সফ্টওয়ার ইন্সটল করা আছে। যেমন, বংশী আল্পনা, বংশীপ্যাড, বর্ণসফ্ট ইত্যাদি। ওই সব প্রোগ্রামগুলো কী ইউনিকোড ৪.১ কম্পেটিবল ফন্ট ব্যবহার করে? আর আমি যদি ওই সব প্রোগ্রাম আন ইন্সটল করি তাহলে কি ফন্টগুলোও কি মুছে যাবে, না আমাকে ওই সব ফন্ট ম্যানুয়ালি মুছতে হবে। এখানে আরেকটা সমস্যা হল, ওইসব প্রোগ্রামে তৈরী করা আমার অনেক ফাইল আছে যা আমাকে মাঝে মাঝে ব্যবহার করতে হয়, তার কি হবে? আশা করি অতি শীগ্রই আপনার সু পরামর্শ পাব। আবারও অশেষ ধন্যবাদ। পান্থ |
| Bangla Bhai |
May 8 2006, 10:23 PM
Post
#8
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 801 Joined: 8-March 06 From: Bangladesh Member No.: 3,124 |
আপনাকেও ধন্যবাদ পান্থ ভাই,
আপনি যদি সেসব সফট্ওয়ার ব্যবহার করে থাকেন, তবে আন ইনস্টল করার প্রয়োজন নেই। আমি যেহেতু উক্ত সফট্ওয়ারগুলো ব্যবহার করি না তাই বলতেও পারছি না যে সেগুলো ৪.১ সমর্থিত কি না। তবে না হবার সম্ভবনাই বেশী, কারণ এদের সাথের ফন্টগুলো খন্ড-ত দেখায় না। সবগুলো ফন্ট ম্যানুয়ালি ডিলিট করার প্রয়োজন নেই। যেগুলোর আপডেট পাবেন সেগুলোই শুধু ডিলিট করবেন। বস্তুত, ইউনিকোড ৪.০ এবং ৪.১ এর মধ্যে পার্থক্য হল শুধু খন্ড-ত। আগে অর্থাৎ ৪.০ তে খন্ডত লিথতে হত ত হসন্ত দিয়ে; আর এখন অর্থাৎ৪.১ এ তা সরাসরি লেখা যায় (ইউনিকোড ৪.১ হতে খন্ড-ত এর জন্য কোড দেয়া হয়েছে)। আপনার, পুরাতন ডকুমেন্টগুলোর আশাকরি খুব একটা সমস্যা হবে না। আপনি নীচের পদ্ধতি ব্যবহার করে সেগুলোকে ৪.১ কম্পিট্যাবল করতে পারেন... ১) মাইক্রোসফট্ ওয়ার্ডে আপনার ডকুমেন্ট ওপেন করুন। ২) Ctrl+H চেপে ফাইন্ড এবং রিপ্লেস ডায়ালগ বক্স ওপেন করুন। ৩) ফাইন্ড হোয়াট ফিল্ডে লিখুন ত্ (ত এবং ্ : TaHasanta - অথবা আপনার পূর্বে ব্যবহৃত সফট্ওয়ার দিয়েখন্ড-ত লিখুন) ৪) রিপ্লেস উইথ ফিল্ডে লিখুন ৎ (Khandata : অভ্র ব্যবহার করে খন্ড-ত লিখুন) ৫) রিপ্লেস অল (Replace All) এ ক্লিক করুন... -------------------- |
| sarif1982 |
May 9 2006, 01:51 AM
Post
#9
|
|
Advanced Member ![]() ![]() ![]() Group: +Member Posts: 31 Joined: 27-April 06 From: Antwerp, Belgium Member No.: 4,708 |
বাংলা ভাই,
আবারো ধন্যবাদ। আপনি যে ডক্যুমেন্টে খন্ড ত রিপ্লেস করার কথা বললেন তা কিভাবে সম্ভব বুঝতে পারছি না কারণ আমি যখনই খন্ড ত লিখতে যাচ্ছি তখনই একটা বাক্স দেখতে পারছি। এবারে আমি আমার পুরানো কম্পিউটারে Windows XP SP 2 ইন্সটল করে অভ্র ইন্সটল । কিন্তু একই সমস্যা। যাই হোক এখন আমি দেখলাম যে, নোটপ্যাড বা অন্য কোন জায়গায় বাংলা লিখতে গেলে সেটা Vrinda নামক ফন্ট দ্বারা আউটপুট দেখায়। আর এ ফন্টটি সম্ভবত ইউনিকোড ৪.১ কম্পলায়্যান্ট না যার কারণে এ ফন্টটি খন্ড ত দেখাতে পারছে না। তাই আমি এ পর্যায়ে ইউন্ডোজ ফন্ট্স এ গিয়ে Vrinda ফন্টটাকে মুছে ফেললাম। তারপর দেখি এখন ঠিকই খন্ড ত লিখতে পাড়ছি। Vrinda ফন্টা মোছার আগে এই ওয়েবসাইটের বাংলা লেখাগুলো Vrinda ফন্ট দিয়ে দেখাতো। এখন অন্য ফন্ট দিয়ে দেখাচ্ছে। জানি না কোন ফন্ট, কিন্তু আমি এখন খন্ড ত ঠিকভাবে লেখতে এবং দেখতে পারছি। এটার কী ব্যাখ্যা হতে পারে? শুভ কামনায়, পান্থ । |
| Bangla Bhai |
May 9 2006, 05:41 AM
Post
#10
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 801 Joined: 8-March 06 From: Bangladesh Member No.: 3,124 |
আপনি কি নীচের লাল খন্ড-ত টি দেখতে পান, জানান? ৎ -------------------- |
| Wolverine |
May 9 2006, 10:48 PM
Post
#11
|
![]() Member ![]() ![]() Group: +Member Posts: 11 Joined: 28-April 06 Member No.: 4,753 |
i use opera 9, and ami khanda ta dekhte pai nai ei page (or onno kono page e).
vrinda er update kora jay ? so khanda-ta dekha jay ? |
| Bangla Bhai |
May 10 2006, 12:35 AM
Post
#12
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 801 Joined: 8-March 06 From: Bangladesh Member No.: 3,124 |
A little but Important update...
For Windows Xp: Copy Usp10.dll in C:\ Drive... Write down the following (Green Text) in Autoexec.bat (Path = C:\Autoexec.bat) file.. del C:\Windows\SYSTEM32\USP10.DLL del C:\Windows\SYSTEM32\dllcache\USP10.DLL copy C:\USP10.DLL C:\Windows\SYSTEM32\dllcache\ copy C:\USP10.DLL C:\Windows\SYSTEM32\ Please don't forget to remove the above lines from the Autoexec.bat file after a successful updating. If any kind of protection dialog box appear then, Just Cancel it (Press Cancel then Yes). Don't Insert your XP CD... [ThanX to Debashis for 'dllcache' info] @Wolverine Please read above posts... -------------------- |
| sarif1982 |
May 10 2006, 01:09 AM
Post
#13
|
|
Advanced Member ![]() ![]() ![]() Group: +Member Posts: 31 Joined: 27-April 06 From: Antwerp, Belgium Member No.: 4,708 |
বাংলা ভাই,
ধন্যবাদ। আমি ভ্রিন্দা ফন্টটি মুছার পর এখন খন্ড ত ঠিকই দেখতে পাচ্ছি। আর আপাতত খন্ড ত রিপ্লেস করার কথা ভাবছি না। কিন্তু এ ঘটনার পর কয়েকটা প্রশ্ন আমার মনে এসে যাচ্ছেঃ ১. যেসব কম্পিউটারে ভ্রিন্দা ফন্টটা আছে (সব উইন্ডোজ এক্সপি এস পি ২ কম্পিউটারে এ ফন্ট টি নেই) সে সব কম্পিউটারে তো এ ওয়েব সাইটের বাংলা পোস্টের খন্ড ত দেখা যাচ্ছে না। এটার কী সমাধান হতে পারে? ২. তাছাড়া আরেকটা বিষয় লক্ষ্য করেছি, যে সব কম্পিউটারে উইন্ডোজ এক্সপি এস পি ২ (ইন্টারনেট এক্সপ্লোরার ৬ সহ) আছে কিন্তু বাংলা কনফিগার করা নেই বা অভ্র ইনস্টল করা নেই সে সব কম্পিউটারে কোন কোনটাতে এই ফোরামের বাংলা দেখতে পারছি না, এর মানে ওই সব কম্পিউটারে ভ্রিন্দা ফন্টটি ইন্সটল করা নেই। এর কারণ কী? ৩. নতুন একটা কম্পিউটারে (এক্স পি, এস পি ২) অভ্র ইনস্টল ও কনফিগার করার পর অভ্র দিয়ে বাংলা লেখতে গেলে সেটা ভ্রিন্দা ফন্টটির মাধ্যমে দেখায় যার ফলে এটা খন্ড ত দেখাতে পারে না। কিন্ত অভ্র ইনস্টল করলে তার সাথে তো এর কিছু ফন্টও ইনস্টল হয়। তাহলে অভ্র কেন ভ্রিন্দা ফন্টটি দিয়ে বাই ডিফল্ট আউটপুট দেখাচ্ছে যেটি ইউনিকোড ৪.১ কম্পেটিবল না? জানি না আমার প্রশ্নগুলো সঠিকভাবে করতে পেরছি কিনা। কিন্তু আমি মনে করি অভ্র এর একজন নতুন ব্যবহারকারী হিসেবে আরো অনেকের এ সমস্যা হতে পারে। প্রশ্ন অস্পষ্ট হলে অবশ্যই জানাবেন। পরিশেষে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পান্থ । |
| Bangla Bhai |
May 10 2006, 09:59 PM
Post
#14
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 801 Joined: 8-March 06 From: Bangladesh Member No.: 3,124 |
পান্থ ভাই,
QUOTE ১. যেসব কম্পিউটারে ভ্রিন্দা ফন্টটা আছে (সব উইন্ডোজ এক্সপি এস পি ২ কম্পিউটারে এ ফন্ট টি নেই) সে সব কম্পিউটারে তো এ ওয়েব সাইটের বাংলা পোস্টের খন্ড ত দেখা যাচ্ছে না। এটার কী সমাধান হতে পারে? উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ -এর সাথে যে Vrinda ফন্ট আছে, সেটি উইনিকোড ৪.১ কম্পিট্যাবল অর্থাৎ সেটি দিয়ে খন্ড-ত দেখা যায়। এবং, আপনার অপারেটিং সিস্টেমটি যদি প্রকৃতপক্ষেই সার্ভিস প্যাক টু হয় তবে অবশ্যই Vrinda ফন্টটি এর সাথে আছে এবং খন্ড-ত দেখতে কোন সমস্যাও হবার কথা নয়। সার্ভিস প্যাক টু না হলে, Vrinda ফন্টটি মুছে ফেলে অন্য কোন একটি ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল করুন অথবা অভ্র ইন্সটল করুন। আমার মনে হয়, আপনি যে মেশিনে দেখেছেন সেটি হয় সার্ভিস প্যাক ১ অথবা এর Vrinda ফন্টটি কোনভাবে রিপ্লেস হয়েছে... QUOTE ২. তাছাড়া আরেকটা বিষয় লক্ষ্য করেছি, যে সব কম্পিউটারে উইন্ডোজ এক্সপি এস পি ২ (ইন্টারনেট এক্সপ্লোরার ৬ সহ) আছে কিন্তু বাংলা কনফিগার করা নেই বা অভ্র ইনস্টল করা নেই সে সব কম্পিউটারে কোন কোনটাতে এই ফোরামের বাংলা দেখতে পারছি না, এর মানে ওই সব কম্পিউটারে ভ্রিন্দা ফন্টটি ইন্সটল করা নেই। এর কারণ কী? সার্ভিস প্যাক টু তে এমনটি হবার কথা নয় (উপরের উত্তর লক্ষ্য করুন)। আপনি মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করে দেখুন আপনার অপারেটিং সিস্টেমটি সার্ভিস প্যাক টু কি না? তবে, বাংলা কনফিগার করা ভাল। QUOTE ৩. নতুন একটা কম্পিউটারে (এক্স পি, এস পি ২) অভ্র ইনস্টল ও কনফিগার করার পর অভ্র দিয়ে বাংলা লেখতে গেলে সেটা ভ্রিন্দা ফন্টটির মাধ্যমে দেখায় যার ফলে এটা খন্ড ত দেখাতে পারে না। কিন্ত অভ্র ইনস্টল করলে তার সাথে তো এর কিছু ফন্টও ইনস্টল হয়। তাহলে অভ্র কেন ভ্রিন্দা ফন্টটি দিয়ে বাই ডিফল্ট আউটপুট দেখাচ্ছে যেটি ইউনিকোড ৪.১ কম্পেটিবল না? অভ্র কোন ফন্ট নির্ধারণ করে না। উইন্ডোজই বাংলার জন্য Vrinda কে ডিফন্ট হিসেবে নেয়... আমরা চেষ্টা করে দেখেছি এটা বদলানো সম্ভব হয়নি... আপনার উত্তরের প্রতীক্ষায় রইলাম -------------------- |
| sarif1982 |
May 11 2006, 12:26 AM
Post
#15
|
|
Advanced Member ![]() ![]() ![]() Group: +Member Posts: 31 Joined: 27-April 06 From: Antwerp, Belgium Member No.: 4,708 |
ধন্যবাদ বাংলা ভাই,
আমার কম্পিউটারে যে SP2 ইনস্টল করা আছে তাতে কোন সন্দেহ নেই, তার পরও আমি দেখেছি। এবং এ কারণেই আশ্চর্য হয়েছি যে, কেন এটি প্রথমে ভ্রিন্দা ফন্টটি দেখাতে পারেনি। যা-ই হোক এখন আমার কম্পিউটারে ঠিকভাবে বাংলা দেখতে পারছি। এবং ভ্রিন্দা ফন্টটি মুছে ফেলার পর খন্ড ত-তেও আর কোন সমস্যা হচ্ছে না। তাই উইন্ডোজের ডিফল্ট ভ্রিন্দা ফন্টটি যে ৪.১ কম্পেটিবল সে ব্যাপারে আমার এখনো যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু গতকাল আমি আমার অফিসের কম্পিউটারের মাধ্যমে আপনাদের এই ফোরামটি ভিজিট করার সময় বাংলা লেখাগুলো ছিল ভ্রিন্দা ফন্টের এবং সেই কম্পিউটারেও কিন্তু খন্ড ত দেখতে পাচ্ছিলাম না। আর এ বিষয়টাই আমাকে ভাবিয়ে তুলেছে কারণ আমি দেখেছি, আমার অফিসের সবগুলো কম্পিউটারই Windows XP SP2. তাহলে কি আমি এই ফোরামের কোন বাংলা লেখা মনে করুন Cyber Cafe গুলোতে যেখানে (আমি আমার অবস্থান বেলজিয়াম এর কথা বলছি, যেখানে cyber cafe গুলোতে বেশির ভাগই XP SP2) বাংলা কনফিগার করা নেই তাতে খন্ড ত সঠিক ভাবে দেখতে পারব না? আপনি হয়তো ভাবতে পারেন যেখানে বাংলা লেখা ও দেখার এত সমস্যা সেখানে সামান্য খন্ড ত নিয়ে এত মাথা ব্যাথা কেন। আসলে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আর কম্পিউটার বিষয়ে আমার জ্ঞানও খুবই সীমিত। তাই আপনাকে PM করেছিলাম কিছু খোলামেলা আলোচনা করার জন্য। আশা করি ভুল বুঝবেন না। শুভকামনা রইল পান্থ । |
| Bangla Bhai |
May 11 2006, 12:53 AM
Post
#16
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 801 Joined: 8-March 06 From: Bangladesh Member No.: 3,124 |
পান্থ ভাই,
আমি একান্তই দুঃখিত একটি অনাকাঙ্খিত ভুলের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আমি প্রথমে এক জায়গায় উল্লেখ করেছিলাম যে, সার্ভিস প্যাক টু'র সথে যে Vrinda আছে সেটি ইউনিকোড ৪.১ সমর্থিত না আবার পরে বলেছি যে সমর্থিত। মূল ব্যাপার হলো, সার্ভিস প্যাক টু'র কয়েকটি রিলিজ রয়েছে। প্রথম যে রিলিজ সেটি ইউনিকোড ৪.১ ঘোষণার পূর্বের, তাই সেটি ৪.১ সমর্থন করার কথাই আসে না। আর দ্বিতীয় রিলিজটি ৪.১ সমর্থিত, তাই এর সাথের Vrinda ফন্টটি খন্ড-ত দেখায়। আশাকরি, এবার আর কোন প্রশ্ন থাকার কথা নয়। আর ফোরামের নিয়ম অনুযায়ী আমি আপনার অনুরোধ রাখতে না পারার জন্য দুঃখিত....আশাকরি, আপনি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন... -------------------- |
| sarif1982 |
May 11 2006, 09:54 PM
Post
#17
|
|
Advanced Member ![]() ![]() ![]() Group: +Member Posts: 31 Joined: 27-April 06 From: Antwerp, Belgium Member No.: 4,708 |
ধন্যবাদ ভাই,
এখন আমার কাছে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়েছে। তারপরেও একটা প্রশ্ন, সার্ভিস প্যাক ২ এর কোন ভার্সনটি ইউনিকোড ৪.১ সমর্থন করে? সে ভার্সনটি আমি কিভাবে পেতে পারি। আমার কম্পিউটারটি নতুন (১৯/১০/০৫ তারিখে) কেনা। এতে লেখা ...XP Home Eidition, Version 2002, Service Pack 2. তাহলে আমি আমার বর্তমান SP2 আনইনস্টল করে Microsoft এর ওয়েব সাইট থেকে নতুন করে ইনস্টল করলে কি সমস্যার সমাধান হবে? জানালে উপকৃত হবো। পান্থ |
| Bangla Bhai |
May 11 2006, 11:10 PM
Post
#18
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 801 Joined: 8-March 06 From: Bangladesh Member No.: 3,124 |
আমি আসলে প্রফেশনাল এডিশান ব্যবহার করি, যাই হোক আপনি শুধু নতুন Vrinda ফন্টটি ইনস্টল করে নিলেই পারেন...
আপনাকে কষ্ট করে ওএস ইনস্টল করতে হবে না... -------------------- |
| Srijit |
May 25 2006, 08:59 PM
Post
#19
|
|
Member ![]() ![]() Group: +Member Posts: 23 Joined: 12-April 06 Member No.: 4,381 |
আমার মাইক্রোসফট Widows XP (SP2) এবং MS Word 2003 (SP1) ব্যবহার করছি। C:\Program Files\Common Files\Microsoft Shared\Office11 ফোল্ডারে usp10.dllএর ভার্সান ছিল 1.471.4063.0 (file size 413 KB i.e 422912 bytes)। এর বদলে ফোরাম থেকে নেওয়া usp10.dll (file version 1.420.2600.2180, file size 397 KB) ব্যবহার করছি। ফোরামের usp10.dllএর ভার্সান আর system32র usp10.dllএর ভার্সান এক - 1.420.2600.2180 (file size 397 KB)।
Vrinda fontএর ভার্সান 1.03। মাইক্রোসফটের মতে Widows XP (SP2)র জন্য এটাই ঠিক ভার্সান। এর পরেও আমি MS Word 2003 (SP1)এ ১) র্যাপ (Rap) লিখতে পারছি না। এখানেও পারছি না। Wordpadএ অবশ্য পারছি। Likhon অথবা SolaimanLipi ব্যবহার করেও হচ্ছে না। ২) Vrinda fontএ ৎ লিখতে পারছি না। এখানে আমি Vrinda font ব্যবহার করছি না। নীচের লেখা অনুযায়ী ১) এবং ২) - দুটোই হওয়া উচিৎ ছিল। তাহলে আমি কোথায় ভুল করছি? ধন্যবাদ, /শ্রীজিৎ অভ্র কীবোর্ড দিয়ে বা ইউনিকোড ভিত্তিতে বাংলা লিখতে গিয়ে কিছু ব্যবহারকারী প্রথম প্রথম সমস্যায় পড়েন। তাদের মধ্যে কেউ কেউ এসব সমস্যার সমাধান চেয়ে আমাদের কাছে ইমেইল করেন অথবা ফোরামে সাহায্য চান, আবার কেউ আবার হয়তো "অভ্র কীবোর্ড কাজ করে না" এই ধারণা নিয়ে সফটওয়্যারটি Uninstall করে হাফ ছেড়ে বাঁচেন! সত্যি কথাটি এই যে, ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার সাফল্য বা ব্যর্থতা কোনটাই এককভাবে অভ্র কীবোর্ডের উপর নির্ভর করে না, অভ্র কীবোর্ডের বাইরেও এটি অনেকাংশে নির্ভর করে অপারেটিং সিস্টেম, ইউনিস্ক্রাইব ইঞ্জিন (usp10.dll), বাংলা ফন্টটির Glyph Table ইত্যাদির উপর। মোটকথা এই, সমস্যা হলেই সেটা অভ্র কীবোর্ড থেকে আসছে এমনটি ধরে নেয়া ঠিক না, সমস্যার উৎস হতে পারে অনেক জায়গাই। এধরণের অসংখ্য প্রশ্ন আর সমস্যার মধ্যে থেকে আমরা নিচের কয়েকটি বাছাই করেছি যা সবচেয়ে বেশি Common। ১) আমি যুক্তাক্ষর লিখতে পারছি না, অথবা একটি যুক্তাক্ষর কীভাবে লিখতে হয় আমি বুঝতে পারছি না, ২) বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার/মাত্রা লিখতে পারছি না, ৩) রেফ লিখতে সমস্যা হচ্ছে, রেফ আগে পরে হয়ে যাচ্ছে অথবা রেফ তৈরী না হয়ে র-এর সাথে যুক্তাক্ষর তৈরী হচ্ছে, ৪) য-ফলা লিখতে সমস্যা হচ্ছে, ৫) ব্যঞ্জনবর্ণের পর য-ফলা লেখা যাচ্ছে, কিন্তু স্বরবর্ণের পর য-ফলা লিখতে পারছি না, যেমন- উইনঅ্যাম্প লেখা যাচ্ছে না, (এই সমস্যাটি সবচেয়ে বেশি হয় MS Word এ) ৬) র+য ফলা লিখতে সমস্যা হচ্ছে, ৭) খন্ড-ত (ৎ) লিখতে সমস্যা হচ্ছে। এখানে এগুলোর সমাধান দেয়া হল, তিনটি ধাপের সবগুলো অনুসরণ করার পর আপনি উপরের সব সমস্যার পূর্ণ সমাধান পেয়ে যাবেন। সমাধানের প্রথম ধাপঃ প্রথমেই নিশ্চিত হয়ে নিন - * আপনি অভ্র কীবোর্ড এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করছেন। (সমস্যা নং ৬,৭ এর পূর্ণ সমাধান পেয়ে যাবেন) * আপনি নিয়ম-মাফিক আপনার কম্পিউটার কনফিগার করেছেন। (সমস্যা নং ১,২,৩,৪ এর সমাধান পেয়ে যেতে পারেন।) কীভাবে এটি করতে হয় জানতে চাইলে এখানে ক্লিক করুন(http://www.omicronlab.com/avrokeyboard/configuring_system.htm)। সমাধানের দ্বিতীয় ধাপঃ * অভ্র কীবোর্ড এর হেল্প ফাইলগুলো পড়ুন, বেশিরভাগ ক্ষেত্রে না জানার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন, এবং খুব সম্ভবত আপনি দ্বিতীয় ধাপেই আপনার সমস্যার সমাধান করে ফেলবেন। (সমস্যা নং ১,২ এর পূর্ণ সমাধান পেয়ে যাবেন। সমস্যা নং ৩,৪ এর সমাধান পেয়ে যেতে পারেন।) সমাধানের তৃতীয় ধাপঃ উপরের দুইটি ধাপেও আপনার সমস্যার সমাধান না হলে তৃতীয় ধাপটি অনুসরণ করুন। (এখানে সমস্যা নং ৩,৪,৫ এর পূর্ণ সমাধান পেয়ে যাবেন) এইবার আপনাকে একটু কষ্ট করে কয়েকটি System File আপডেট করতে হবে... * আপনি যদি Windows 2000 ব্যবহার করেন তবে আপনাকে আপনার উইন্ডোজের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Winnt\System32 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Winnt\System32 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। - কম্পিউটার রিস্টার্ট করুন। * আপনি যদি Windows XP (Service Pack 1) ব্যবহার করেন তবে আপনাকে আপনার উইন্ডোজের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Windows\System32 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Windows\System32 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। - কম্পিউটার রিস্টার্ট করুন। * আপনি যদি MS Office Xp ব্যবহার করেন তবে আপনাকে আপনার অফিস সফটওয়্যারের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Program Files\Common Files\Microsoft Shared\Office10 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Program Files\Common Files\Microsoft Shared\Office10 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। * আপনি যদি MS Office 2003 ব্যবহার করেন তবে আপনাকে আপনার অফিস সফটওয়্যারের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Program Files\Common Files\Microsoft Shared\Office11 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Program Files\Common Files\Microsoft Shared\Office11 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। নোটঃ আপনি যদি বাংলা লেখার জন্য মাইক্রোসফট অফিস (এক্সপি অথবা ২০০৩, "অফিস ১২" এখনো পরীক্ষা করে দেখা হয়নি) ব্যবহার করেন তবে যেকোন ক্ষেত্রেই উপরের পদ্ধতি অনুসরণ করে সফটওয়্যারটির usp10.dll ফাইলটি আপডেট করে নেয়া ভাল, কেননা মাইক্রোসফট অফিস এর এক্সপি এবং ২০০৩ দুইটি ভার্সনের কোনটিই বাংলার জন্য খুব ভাল সাপোর্ট দেয়না এই dll ফাইলটি আপডেটেড না থাকলে। |
| Bangla Bhai |
May 25 2006, 11:27 PM
Post
#20
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 801 Joined: 8-March 06 From: Bangladesh Member No.: 3,124 |
সমস্যাটা আসলে মাইক্রোসফট্ ওয়ার্ডের; আপনি এখন অন্যান্য অফিস এপ্লিকেশনগুলোতে দেখুন (এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, পাবলিশার...) এটি ঠিকই কাজ করবে। আমি মাইক্রেসফট্ এর পরামর্শ অনুযায়ী আমার অফিস ২০০৩ কে সার্ভিস প্যাক ২ -তে আপডেট করেও কোন সুফল পাইনি
-------------------- |
| Omaar.Osmaan |
May 25 2006, 11:58 PM
Post
#21
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: +Member Posts: 480 Joined: 19-September 03 Member No.: 11 |
QUOTE Vrinda fontএর ভার্সান 1.03। উহু ভাই, ভ্রিন্দার ওই ভার্সন UNICODE 4.0 Sipported, এবং যেহেতু UNICODE 4.1 থেকে 'ৎ' [খন্ড-ত]-এর কোড হয়েছে ভ্রিন্দার ওই ভার্সনে 'ৎ' দেথতে পারবেন না...এর পরবর্তী ভার্সন [যেটা MS BanglaLIP-এর সঙ্গে এসেছে, Windows Vista-r final version-এ হয়তো ওটাই বা আরো আপডেট খাকবে] ছাড়া....ভালো হয় 'Likhan' ব্যবহার করলে...তাহলে ফন্ট সাইজ ছোট হলেও পড়া যায় এবং কোন সমস্যা নাই..... অফিস ২০০৩ বা অফিস ২০০৩ সার্ভিস প্যাক ২ - তে র্য লেখা যায় তবে র্যাব বোধহয় না...আর এই পোস্টটা মেহদি পোস্ট করার আগে ব্যাপারটি আমার কম্পিউটারে চেক করা হয়েছিলো..যতদূর মনে আছে কোন সমস্যা ছিলো না...সমস্যা হলো ওই Windows মুছে এরপর অন্তত তিনবার এক্সপি ইনস্টল করেছি..আর ওই সময় কোন USP10.dll ছিলো বা অন্য কি কি ইনস্টল ছিলো ভুলে গেছি :-( -------------------- |
| Bangla Bhai |
May 26 2006, 12:32 AM
Post
#22
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 801 Joined: 8-March 06 From: Bangladesh Member No.: 3,124 |
ওমর ভাই,
Vista-এর সাথে যে ডিএলএলটা আছে ওইটাতে র্য হইলেও র্যা, র্যে, র্যো এসব লিখা যায় না। আর একটা ডিএলএল আছে যেটা দিয়ে র্য এবং র্যা সবই লিখা যায় কিন্তু র্য লিখা যায় না। আসলে সমস্যাটাতো ডিএলএলে না; আমি আগেই বলেছি এয়ার্ড ছাড়া অন্যান্য অফিস এপ্লিকেশনগুলিতে এটি ঠিকই কাজ করে... -------------------- |
| Omaar.Osmaan |
May 26 2006, 12:58 AM
Post
#23
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: +Member Posts: 480 Joined: 19-September 03 Member No.: 11 |
আরে আমি তো ফন্টটার কথাই বললাম...আর জানিই তো ওয়ার্ড ২০০৩ তে ওই সমস্যা...
ভালো কথা অফিস এক্সপি-টা একবার আবার চেক করা দরকার [র্যাব লিখে]...তখন হয়তো আমার পিসিতে অফিস এক্সপি ছিলো...বললাম না সমস্যা হলো তখন যে কোন ভার্সনগুলো ইউজ করছিলাম, ভুলেই গেছি... -------------------- |
| ovshake |
Sep 21 2006, 04:50 PM
Post
#24
|
|
New in OmicronLab Forum ![]() Group: Members Posts: 1 Joined: 9-September 06 Member No.: 7,600 |
আমার উইণ্ডোজ ২০০০, অফিস ২০০৩। আমার লিখতে এমনিতে কোনো সমস্যা হচ্ছেনা, খণ্ড ত বাদ দিলে।
আমার কাছে যা যা ফন্ট আছে তার একটাতেও খণ্ড ত লেখা যাচ্ছেনা। একুশে সিরিজ, মুক্তি, লিখন, বৃন্দা, সোলেমান লিপি, রুপালী, জামরুল, হরতুকি ইত্যাদি সমস্ত হরফে সবই কাজ করছে খণ্ড ত ছাড়া। আমার কাছে সাম্প্রতিকতম অভ্র আছে। কোনো বিশেষ ফন্ট লাগবে কি? |
| chandan12u |
Apr 29 2007, 11:45 PM
Post
#25
|
|
New in OmicronLab Forum ![]() Group: Members Posts: 3 Joined: 29-April 07 Member No.: 11,181 |
আমি Xp service pack 2 ব্যবহার করছি, তবু খন্ড_ত্ লেখতে পারছি না। আমার অফিস M S Office 2007.
chandan12u |
| Mehdi Hasan |
Apr 30 2007, 03:50 AM
Post
#26
|
|
Administrator ![]() ![]() ![]() ![]() ![]() Group: Admin Posts: 1,182 Joined: 16-August 03 From: Dhaka, Bangladesh Member No.: 1 |
আমি Xp service pack 2 ব্যবহার করছি, তবু খন্ড_ত্ লেখতে পারছি না। আমার অফিস M S Office 2007. chandan12u কোন ফন্টে লেখার চেষ্টা করছেন? -------------------- Mehdi Hasan Khan
Developer, Avro Keyboard - FREE Bangla Typing Software Administrator, OmicronLab Support Forum ![]() ------------------------------------ Please DON'T PM/mail me asking any kind of support. At first read the help files, then search the forum, in most cases it is already discussed. If you still cannot find a solution, open a thread in the appropriate section. This will help another user to solve the same issue. Thank you for your cooperation. |
| Santanu C. |
Sep 21 2008, 08:12 PM
Post
#27
|
|
New in OmicronLab Forum ![]() Group: Members Posts: 4 Joined: 25-August 08 Member No.: 23,987 |
আমার একটি প্রশ্ন আছে। অ-এ য-ফলা কিভাবে দেওয়া যায়?
|
| himonx |
Oct 30 2008, 07:33 PM
Post
#28
|
|
New in OmicronLab Forum ![]() Group: Members Posts: 1 Joined: 30-October 08 Member No.: 27,930 |
এডোবি ইলাস্ট্রেটর ও ফটোশপ CS3 তে কিভাবে অভ্র বাংলা ব্যভার করা যায় ।
যদি কোন সমাধান থাকে প্লিজ জানাবেন । |
| siyam |
Nov 11 2008, 02:11 PM
Post
#29
|
![]() Serious Contributor ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderator Posts: 183 Joined: 3-March 06 From: Dhaka/Khulna Member No.: 2,998 |
এডোবি ইলাস্ট্রেটর ও ফটোশপ CS3 তে কিভাবে অভ্র বাংলা ব্যভার করা যায় । যদি কোন সমাধান থাকে প্লিজ জানাবেন । এডোব এর কোন পণ্যই ইউনিকোড পুরোপুরি সমর্থন করেনা। তাই ইউনিকোড বাংলা ব্যবহার করা যায়না। -------------------- |
| zhd38 |
Dec 6 2008, 09:04 PM
Post
#30
|
|
New in OmicronLab Forum ![]() Group: Members Posts: 2 Joined: 6-December 08 Member No.: 30,579 |
অভ্র কীবোর্ড দিয়ে বা ইউনিকোড ভিত্তিতে বাংলা লিখতে গিয়ে কিছু ব্যবহারকারী প্রথম প্রথম সমস্যায় পড়েন। তাদের মধ্যে কেউ কেউ এসব সমস্যার সমাধান চেয়ে আমাদের কাছে ইমেইল করেন অথবা ফোরামে সাহায্য চান, আবার কেউ আবার হয়তো "অভ্র কীবোর্ড কাজ করে না" এই ধারণা নিয়ে সফটওয়্যারটি Uninstall করে হাফ ছেড়ে বাঁচেন! সত্যি কথাটি এই যে, ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার সাফল্য বা ব্যর্থতা কোনটাই এককভাবে অভ্র কীবোর্ডের উপর নির্ভর করে না, অভ্র কীবোর্ডের বাইরেও এটি অনেকাংশে নির্ভর করে অপারেটিং সিস্টেম, ইউনিস্ক্রাইব ইঞ্জিন (usp10.dll), বাংলা ফন্টটির Glyph Table ইত্যাদির উপর। মোটকথা এই, সমস্যা হলেই সেটা অভ্র কীবোর্ড থেকে আসছে এমনটি ধরে নেয়া ঠিক না, সমস্যার উৎস হতে পারে অনেক জায়গাই। এধরণের অসংখ্য প্রশ্ন আর সমস্যার মধ্যে থেকে আমরা নিচের কয়েকটি বাছাই করেছি যা সবচেয়ে বেশি Common। ১) আমি যুক্তাক্ষর লিখতে পারছি না, অথবা একটি যুক্তাক্ষর কীভাবে লিখতে হয় আমি বুঝতে পারছি না, ২) বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার/মাত্রা লিখতে পারছি না, ৩) রেফ লিখতে সমস্যা হচ্ছে, রেফ আগে পরে হয়ে যাচ্ছে অথবা রেফ তৈরী না হয়ে র-এর সাথে যুক্তাক্ষর তৈরী হচ্ছে, ৪) য-ফলা লিখতে সমস্যা হচ্ছে, ৫) ব্যঞ্জনবর্ণের পর য-ফলা লেখা যাচ্ছে, কিন্তু স্বরবর্ণের পর য-ফলা লিখতে পারছি না, যেমন- উইনঅ্যাম্প লেখা যাচ্ছে না, (এই সমস্যাটি সবচেয়ে বেশি হয় MS Word এ) ৬) র+য ফলা লিখতে সমস্যা হচ্ছে, ৭) খন্ড-ত (ৎ) লিখতে সমস্যা হচ্ছে। এখানে এগুলোর সমাধান দেয়া হল, তিনটি ধাপের সবগুলো অনুসরণ করার পর আপনি উপরের সব সমস্যার পূর্ণ সমাধান পেয়ে যাবেন। সমাধানের প্রথম ধাপঃ প্রথমেই নিশ্চিত হয়ে নিন - * আপনি অভ্র কীবোর্ড এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করছেন। (সমস্যা নং ৬,৭ এর পূর্ণ সমাধান পেয়ে যাবেন) * আপনি নিয়ম-মাফিক আপনার কম্পিউটার কনফিগার করেছেন। (সমস্যা নং ১,২,৩,৪ এর সমাধান পেয়ে যেতে পারেন।) কীভাবে এটি করতে হয় জানতে চাইলে এখানে ক্লিক করুন(http://www.omicronlab.com/avrokeyboard/configuring_system.htm)। সমাধানের দ্বিতীয় ধাপঃ * অভ্র কীবোর্ড এর হেল্প ফাইলগুলো পড়ুন, বেশিরভাগ ক্ষেত্রে না জানার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন, এবং খুব সম্ভবত আপনি দ্বিতীয় ধাপেই আপনার সমস্যার সমাধান করে ফেলবেন। (সমস্যা নং ১,২ এর পূর্ণ সমাধান পেয়ে যাবেন। সমস্যা নং ৩,৪ এর সমাধান পেয়ে যেতে পারেন।) সমাধানের তৃতীয় ধাপঃ উপরের দুইটি ধাপেও আপনার সমস্যার সমাধান না হলে তৃতীয় ধাপটি অনুসরণ করুন। (এখানে সমস্যা নং ৩,৪,৫ এর পূর্ণ সমাধান পেয়ে যাবেন) এইবার আপনাকে একটু কষ্ট করে কয়েকটি System File আপডেট করতে হবে... * আপনি যদি Windows 2000 ব্যবহার করেন তবে আপনাকে আপনার উইন্ডোজের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Winnt\System32 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Winnt\System32 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। - কম্পিউটার রিস্টার্ট করুন। * আপনি যদি Windows XP (Service Pack 1) ব্যবহার করেন তবে আপনাকে আপনার উইন্ডোজের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Windows\System32 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Windows\System32 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। - কম্পিউটার রিস্টার্ট করুন। * আপনি যদি MS Office Xp ব্যবহার করেন তবে আপনাকে আপনার অফিস সফটওয়্যার আপগ্রেড করতে হবে। যদি অফিস ২০০৩ এ আপগ্রেড করেন তবে পুনরায় নিচের পদ্ধতি অনুসরণ করুন, আর অফিস ২০০৭ এ আপগ্রেড করলে কোন অতিরিক্ত ঝামেলা ছাড়াই বাংলা ব্যবহার করতে পারবেন। * আপনি যদি MS Office 2003 ব্যবহার করেন তবে আপনাকে আপনার অফিস সফটওয়্যারের usp10.dll ফাইলটি আপডেট করতে হবে। - ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন - সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন। - C:\Program Files\Common Files\Microsoft Shared\Office11 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন। - C:\Program Files\Common Files\Microsoft Shared\Office11 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন। নোটঃ আপনি যদি বাংলা লেখার জন্য মাইক্রোসফট অফিস (এক্সপি অথবা ২০০৩) ব্যবহার করেন তবে যেকোন ক্ষেত্রেই উপরের পদ্ধতি অনুসরণ করে সফটওয়্যারটির usp10.dll ফাইলটি আপডেট করে নেয়া ভাল, কেননা মাইক্রোসফট অফিস এর এক্সপি এবং ২০০৩ দুইটি ভার্সনের কোনটিই বাংলার জন্য খুব ভাল সাপোর্ট দেয়না এই dll ফাইলটি আপডেটেড না থাকলে। তবে অফিস ২০০৭ এর জন্য কোন dll ফাইল আপডেট করার প্রয়োজন নেই। টাইপ করতে সমস্যা হচ্ছে না, কিন্তু প্রিন্ট করলে কোন কোন শব্দে প্রবলেম হচ্ছে |
![]() ![]() |
Similar Topics
| Topic Title | Replies | Topic Starter | Views | Last Action |
|---|---|---|---|---|
| Troubleshooting while using Avro Keyboard | 1 | bhakunin | 1,060 | Nov 7 2007, 12:12 AM Last post by: Mehdi Hasan |
|
Lo-Fi Version | Time is now: 30th July 2010 - 01:03 AM |
|
||||||||||||||
|
|
||||||||||||||