IPB

Welcome Guest ( Log In | Register )



 
Reply to this topicStart new topic
> Taare Zameen Par
Mehdi Hasan
post Jan 14 2008, 05:41 AM
Post #1


Administrator
*****

Group: Admin
Posts: 1,241
Joined: 16-August 03
From: Dhaka, Bangladesh
Member No.: 1




Attached Image


হিন্দী বুঝি না, সাবটাইটেল না থাকলে আশেপাশের কাউকে সবসময় ইন্টারপ্রেটার এর গুরুদায়িত্ব পালন করতে হয়। অনেকদিন পর দেখলাম একটা - Taare Zameen Par। মুভি রিভিউ লেখার মত এলেম নেই - একটা কথা দিয়েই সব বলা শেষ হয়ে যায় - খ্যামতা থাকলে অস্কারের চেয়ে বড় কোন পুরস্কার দিয়ে দিতাম পিচ্চি তারা ঈশান কে।

উইকিপিডিয়া থেকে জানতে পারি Patricia Polacco এর Thank You, Mr. Falker বইয়ের ছায়া অবলম্বনে নির্মিত এই মুভি। এক ডিসলেক্সিয়ায় আক্রান্ত ৮ বছরের ছেলের গল্প। এদের প্রধান অপারদর্শিতা থাকে পড়া-লেখা-বানান ইত্যাদি বিষয়ে, বিশেষ করে লিখিত যে কোন কিছুতে। সেই সাথে ছিল স্লো মোটর রিফ্লেক্স। ক্লাসে ম্যাম যখন বলে বই দেখে রিডিং পড়তে, ঈশান উত্তর দেয় "Letters are dancing!" হাসির রোল পড়ে সবখানে। সব পরীক্ষায় ফেল, সব ক্লাসে শাস্তি, আশেপাশের বাড়ি থেকে নালিশ, এককথায় অতিষ্ট হয়ে ওঠে সবাই।

স্বাভাবিক ভাবেই বাকিরা ধরে নেয় এটা বেয়ারা ছেলের ফাকিবাজি আর স্বেচ্ছাচারীতা। উপায়ান্তর না দেখে ব্যস্ত বাবা-মা সিধে করার তাগিদে বোর্ডিং স্কুলে দিয়ে দেয় ঈশানকে। যেখানে একটু ভালোবাসা আর যত্নের প্রয়োজন ছিল, সেখানে জুটল বেতের শাসন। আলোটা যেন নিভে আসছিল ধীরে ধীরে...একটার পর একটা অসাধারণ শট আছে এখানে।

ড্রয়িং টিচার হিসেবে কিছুদিন পর এই বোর্ডিং স্কুলে যোগ দেয় রাম শঙ্কর (আমির খান)। এর আগে প্রতিবন্ধী স্কুলে কাজের অভিজ্ঞতা থেকে সে বুঝে যায় ঈশানের সমস্যা। ক্রমে অনুসন্ধান থেকে নিশ্চিত হয়। ঈশানের বাবা-মাকেও বোঝানোর চেষ্টা করে। কিন্তু সচরাচর যা হয় আর কি - "ছেলে রিটার্ডেড" এটা মুখের কথায় কোন বাপ-মা মানতে চায়? মমতা আর ধৈর্যের সাথে হাল ধরে এরপর আমির খান নিজেই।

এরপরের গল্প একটা নতুন ভোরের। সবটা বলে দিলাম না। দেখার জন্য কিছু বাকি থাকুক। হল প্রিন্ট দেখেছি, তারপরও বলব মেকিং খুবই ভাল। ভালো লেগেছে যে আমির খান ছবিতে নিজেকে কোনভাবে আসল চরিত্রে নেন নি, আগাগোড়াই এটা ৮/৯ বছরের একটা দূর্ভাগা ছেলের গল্প ছিল।

Attached Image


আফসোস একটাই, কয়েকজন বন্ধু একসাথে দেখেছি, একা দেখলে একটু হাকডাক করে কান্নাকাটি করা যেত! icon12.gif

------------------------------

icon11.gif মুভির অফিসিয়াল সাইটঃ http://www.taarezameenpar.com/

icon11.gif উইকিপিডিয়ার আর্টিকেলঃ http://en.wikipedia.org/wiki/Taare_Zameen_Par

icon11.gif অলমুভি প্রোফাইলঃ http://allmovie.com/cg/avg.dll?p=avg&sql=1:422978





--------------------
Mehdi Hasan Khan

Developer, Avro Keyboard - Open source Bangla Typing Software

Administrator, OmicronLab Support Forum

IPB Image

IPB Image
------------------------------------



প্রথমে হেল্প ফাইলগুলো ভালোমত পড়ুন, তারপর ফোরামে সার্চ করুন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আগেই এ সংক্রান্ত আলোচনা হয়েছে। যদি সমাধান খুঁজে না পান, তখন ফোরামে সাহায্য চেয়ে নতুন একটা টপিক খুলুন। ভবিষ্যতে আপনার মত একই সমস্যায় পড়লে অন্য কেউ তখন এই টপিকটি থেকে উপকৃত হবেন।
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
What Google Brings!
post Jan 14 2008, 05:41 AM
Post #


Thanks for your support!















Go to the top of the page
Quote Post
uunmatal tarunno
post Jan 18 2008, 01:55 AM
Post #2


Serious Contributor
*****

Group: Moderator
Posts: 660
Joined: 18-March 06
From: ঢাহার শহর
Member No.: 3,597



সত্যিই অসাধারণ ছবি...


--------------------
জ্ঞান আমার শক্তি।
সবর আমার বর্ম।
কৌশল আমার অস্ত্র।
দক্ষতা আমার সঙ্গী।
সাফল্য আমারই।

-আত্ম-প্রত্যয়ন
-----------------------
IPB Image
-----------------------

আমায় মেইল করতে চাইলে, ক্লিক করুন।
আমার ব্লগ।


দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।



User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Nipon
post Jan 18 2008, 05:48 AM
Post #3


Serious Contributor
*****

Group: Moderator
Posts: 352
Joined: 27-December 05
From: Kolkata
Member No.: 2,025



সত্যি অসামান্য ছবি। আমি ইংলিশ সিনেমা ছাড়া দেখি না বিশেষ। বন্ধুদের পাল্লায় পড়ে যেতে হয়েছিল। ভেবেছিলাম বোর হব। কিন্তু দেখে আমি মুগ্ধ। বারবার চোখে জল চলে আসছিল। গানগুলোও অসাধারণ। এটা দেখলাম ২৮ ডিসেম্বর, নবীনা হল-এ (প্রিন্স আনোয়ার শাহ রোড, টালিগঞ্জ)।



এর বেশি লিখলাম না... সকাল ৯টা থেকে আবার পরীক্ষা আছে।


--------------------
Nipon Haque

User Guides : Bangla Fonts : 3rd Party Tools : Blog : Search Before Posting : Forum Guidelines



Bong Buzz
ইংরেজি ভাষায় সেরা বঙ্গীয় ব্লগ
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
uunmatal tarunno
post Jan 18 2008, 12:59 PM
Post #4


Serious Contributor
*****

Group: Moderator
Posts: 660
Joined: 18-March 06
From: ঢাহার শহর
Member No.: 3,597



দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য:

CODE
http://rapidshare.com/files/79184448/Taare.Zameen.Par.2007.1CD.Pre-DVDRip.XviD.Subs.xDR_DesiThunder_.part1.rar
http://rapidshare.com/files/79183381/Taare.Zameen.Par.2007.1CD.Pre-DVDRip.XviD.Subs.xDR_DesiThunder_.part2.rar
http://rapidshare.com/files/79183677/Taare.Zameen.Par.2007.1CD.Pre-DVDRip.XviD.Subs.xDR_DesiThunder_.part3.rar
http://rapidshare.com/files/79183812/Taare.Zameen.Par.2007.1CD.Pre-DVDRip.XviD.Subs.xDR_DesiThunder_.part4.rar
http://rapidshare.com/files/79183971/Taare.Zameen.Par.2007.1CD.Pre-DVDRip.XviD.Subs.xDR_DesiThunder_.part5.rar
http://rapidshare.com/files/79184124/Taare.Zameen.Par.2007.1CD.Pre-DVDRip.XviD.Subs.xDR_DesiThunder_.part6.rar
http://rapidshare.com/files/79184286/Taare.Zameen.Par.2007.1CD.Pre-DVDRip.XviD.Subs.xDR_DesiThunder_.part7.rar


সূত্রঃ www.murchona.com


--------------------
জ্ঞান আমার শক্তি।
সবর আমার বর্ম।
কৌশল আমার অস্ত্র।
দক্ষতা আমার সঙ্গী।
সাফল্য আমারই।

-আত্ম-প্রত্যয়ন
-----------------------
IPB Image
-----------------------

আমায় মেইল করতে চাইলে, ক্লিক করুন।
আমার ব্লগ।


দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।



User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
putulbou
post Jan 22 2008, 04:47 PM
Post #5


Serious Contributor
*****

Group: +Member
Posts: 250
Joined: 12-March 06
From: mymensingh
Member No.: 3,333



কখনও কখনও কিছু ব্যাপার মনে অসম্ভব দাগ কেটে যায়,tare jameen par দেখে ওই বাচ্চা ছেলেটার কথা আর ভুলতেই পারছিলাম না।অদ্ভুত রকমের ভালো অভিনয় করেছে দার্শিল নামের ওই ছোট্ট ছেলেটা।ঈশান এর চরিত্রটিকে সে যতখানি ফুটিয়ে তুলেছে আর কোন বাচ্চা তা পারতো কিনা সন্দেহ আছে।শুনেছি আটশো বাচ্চা থেকে ওকে সিলেক্ট করেছে এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর। ম্যাগাজিন থেকে জানতে পেরেছি প্রথমে ওই ক্রিয়েটিভ ডিরেক্টর এর কনসেপ্ট ছিল এই ছবিটা,তার বহু বছরের রিসার্চ এবং স্বপ্ন ছিল এই ছবিটা বানানোর। তাই তিনি আমিরখান এর মত প্রতিভাশালী অভিনেতার শরনাপন্ন হন। কিন্তু পরে আমির খানের সাথে মতের অমিল দেখা দেয়ার পর আমির খান এই ছবির দায়িত্ব নিয়ে নেন। তাই আমির খানের সাথে সাথে উনার ও সমপরিমাণ সাধুবাদ প্রাপ্য।আর দার্শিল এর কথা তো.. victory.gif . victory.gif victory.gif



--------------------
আমি খুব লক্ষ্মী একটা পুতুল পুতুল বউ।

User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Bangla Bhai
post Jan 23 2008, 06:07 PM
Post #6


Serious Contributor
*****

Group: Admin
Posts: 801
Joined: 8-March 06
From: Bangladesh
Member No.: 3,124



QUOTE(putulbou @ Jan 22 2008, 04:47 PM) *

কিন্তু পরে আমির খানের সাথে মতের অমিল দেখা দেয়ার পর আমির খান এই ছবির দায়িত্ব নিয়ে নেন।


blink.gif বুঝলাম না ঠিক blink.gif


--------------------

IPB Image

IPB Image
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
putulbou
post Feb 6 2008, 01:26 PM
Post #7


Serious Contributor
*****

Group: +Member
Posts: 250
Joined: 12-March 06
From: mymensingh
Member No.: 3,333



QUOTE(Bangla Bhai @ Jan 23 2008, 06:07 PM) *
QUOTE(putulbou @ Jan 22 2008, 04:47 PM) *

কিন্তু পরে আমির খানের সাথে মতের অমিল দেখা দেয়ার পর আমির খান এই ছবির দায়িত্ব নিয়ে নেন।


blink.gif বুঝলাম না ঠিক blink.gif



আরে গাদ্ধু feminist.gif
সোজা বাংলায় মানে হল ওই লোকের প্রজেক্ট আমির খান পরে নিজের নামে চালায় দেয় আর কি...... help.gif


--------------------
আমি খুব লক্ষ্মী একটা পুতুল পুতুল বউ।

User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Bangla Bhai
post Feb 6 2008, 10:41 PM
Post #8


Serious Contributor
*****

Group: Admin
Posts: 801
Joined: 8-March 06
From: Bangladesh
Member No.: 3,124



কিন্তু পরে জবুর সাথে মতের অমিল দেখা দেয়ার পর জবু এই পুতুলের দায়িত্ব নিয়ে নেন। (আমার থেকে biggrin.gif)

Contradiction বুঝেন? whistling.gif


--------------------

IPB Image

IPB Image
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Mehdi Hasan
post Feb 6 2008, 11:10 PM
Post #9


Administrator
*****

Group: Admin
Posts: 1,241
Joined: 16-August 03
From: Dhaka, Bangladesh
Member No.: 1



QUOTE(putulbou @ Feb 6 2008, 01:26 PM) *

QUOTE(Bangla Bhai @ Jan 23 2008, 06:07 PM) *
QUOTE(putulbou @ Jan 22 2008, 04:47 PM) *

কিন্তু পরে আমির খানের সাথে মতের অমিল দেখা দেয়ার পর আমির খান এই ছবির দায়িত্ব নিয়ে নেন।


blink.gif বুঝলাম না ঠিক blink.gif



আরে গাদ্ধু feminist.gif
সোজা বাংলায় মানে হল ওই লোকের প্রজেক্ট আমির খান পরে নিজের নামে চালায় দেয় আর কি...... help.gif



খান বংশের লোক, এইটা কি করল! thumbdown.gif


--------------------
Mehdi Hasan Khan

Developer, Avro Keyboard - Open source Bangla Typing Software

Administrator, OmicronLab Support Forum

IPB Image

IPB Image
------------------------------------



প্রথমে হেল্প ফাইলগুলো ভালোমত পড়ুন, তারপর ফোরামে সার্চ করুন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আগেই এ সংক্রান্ত আলোচনা হয়েছে। যদি সমাধান খুঁজে না পান, তখন ফোরামে সাহায্য চেয়ে নতুন একটা টপিক খুলুন। ভবিষ্যতে আপনার মত একই সমস্যায় পড়লে অন্য কেউ তখন এই টপিকটি থেকে উপকৃত হবেন।
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
uunmatal tarunno
post Feb 7 2008, 04:52 AM
Post #10


Serious Contributor
*****

Group: Moderator
Posts: 660
Joined: 18-March 06
From: ঢাহার শহর
Member No.: 3,597



QUOTE(Mehdi Hasan @ Feb 6 2008, 11:10 PM) *


খান বংশের লোক, এইটা কি করল! thumbdown.gif


এক খান আরেক খান-কে বলিল, "খান বংশের লোক এই রকম একখান কাজ করিল?"

অতএব, সাধু, জবু খান হইতে সাবধান!


--------------------
জ্ঞান আমার শক্তি।
সবর আমার বর্ম।
কৌশল আমার অস্ত্র।
দক্ষতা আমার সঙ্গী।
সাফল্য আমারই।

-আত্ম-প্রত্যয়ন
-----------------------
IPB Image
-----------------------

আমায় মেইল করতে চাইলে, ক্লিক করুন।
আমার ব্লগ।


দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।



User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
pervez
post Feb 7 2008, 03:27 PM
Post #11


Serious Contributor
*****

Group: +Member
Posts: 465
Joined: 18-November 06
Member No.: 8,856



QUOTE(uunmatal tarunno @ Feb 7 2008, 04:52 AM) *
QUOTE(Mehdi Hasan @ Feb 6 2008, 11:10 PM) *


খান বংশের লোক, এইটা কি করল! thumbdown.gif


এক খান আরেক খান-কে বলিল, "খান বংশের লোক এই রকম একখান কাজ করিল?"

অতএব, সাধু, জবু খান হইতে সাবধান!





biggrin.gif সকল 'খান'ই কিন্তু খান এবং পানও করেন! কিন্ত শত শত গ্যালন পানীয় পান করার পরও কেউই এ পর্যন্ত 'পান' উপাধিতে ভূষিত হইতে কেন পারেন নাই তাহার কারণ খুজিয়া অনেকেই 'পান' নাই। আর খান নিয়া এক ভয়াবহ 'বিটলামী' করা আছে, তাহা ফোরামে দিলাম না কারণ কাহার কাহার কাছে অশালীন বোধ হইতে পারে। তবে উহা জনবা মেহদী হাসান খান ভাইয়ের কাছে পিএম করিলাম, পাঠান্তে যদি সদয় প্রকাশযোগ্য বলিয়া বোধ করেন এবং সদয় অনুমতি প্রদান করেন তাহা হইলে ফোরামে ছাড়িব!




This post has been edited by pervez: Feb 7 2008, 03:28 PM
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Mehdi Hasan
post Feb 7 2008, 04:18 PM
Post #12


Administrator
*****

Group: Admin
Posts: 1,241
Joined: 16-August 03
From: Dhaka, Bangladesh
Member No.: 1



পারভেজ ভাই, পিএম পেয়েছি। আসলে ব্যাপার কি জানেন, সরাসরি আক্রমন বা নীতিমালা বিরোধী কিছু (হ্যাক/ক্রাক/পর্ণো/অযাচিত বিজ্ঞাপন/ধর্ম-বর্ণ নিয়ে কটুক্তি/রাজনৈতিক আলাপ) না হলে ফোরামের মডারেটর/অ্যাডমিনরা হাত দিবেন না, খুব বেশি হলে পোস্ট সংশোধনের অনুরোধ করবেন।

কারো পোস্ট এখানে ফোরামকে রিপ্রেজেন্ট করে না, পোস্টদাতাকেই রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে আমার চেয়ে আপনিই ভালো বুঝবেন আপনার ইমেজের ও মানসিকতার সাথে লেখা মানানসই কিনা।

পিএম এ রিপ্লাই না দিয়ে এখানেই দিলাম।


--------------------
Mehdi Hasan Khan

Developer, Avro Keyboard - Open source Bangla Typing Software

Administrator, OmicronLab Support Forum

IPB Image

IPB Image
------------------------------------



প্রথমে হেল্প ফাইলগুলো ভালোমত পড়ুন, তারপর ফোরামে সার্চ করুন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আগেই এ সংক্রান্ত আলোচনা হয়েছে। যদি সমাধান খুঁজে না পান, তখন ফোরামে সাহায্য চেয়ে নতুন একটা টপিক খুলুন। ভবিষ্যতে আপনার মত একই সমস্যায় পড়লে অন্য কেউ তখন এই টপিকটি থেকে উপকৃত হবেন।
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
pervez
post Feb 7 2008, 04:25 PM
Post #13


Serious Contributor
*****

Group: +Member
Posts: 465
Joined: 18-November 06
Member No.: 8,856



QUOTE(Mehdi Hasan @ Feb 7 2008, 04:18 PM) *
পারভেজ ভাই, পিএম পেয়েছি। আসলে ব্যাপার কি জানেন, সরাসরি আক্রমন বা নীতিমালা বিরোধী কিছু (হ্যাক/ক্রাক/পর্ণো/অযাচিত বিজ্ঞাপন/ধর্ম-বর্ণ নিয়ে কটুক্তি/রাজনৈতিক আলাপ) না হলে ফোরামের মডারেটর/অ্যাডমিনরা হাত দিবেন না, খুব বেশি হলে পোস্ট সংশোধনের অনুরোধ করবেন।

কারো পোস্ট এখানে ফোরামকে রিপ্রেজেন্ট করে না, পোস্টদাতাকেই রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে আমার চেয়ে আপনিই ভালো বুঝবেন আপনার ইমেজের ও মানসিকতার সাথে লেখা মানানসই কিনা।

পিএম এ রিপ্লাই না দিয়ে এখানেই দিলাম।


ধন্যবাদ!



This post has been edited by pervez: Feb 7 2008, 04:26 PM
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Concerned User
post Feb 8 2008, 07:53 PM
Post #14


Serious Contributor
*****

Group: +Member
Posts: 329
Joined: 3-September 06
Member No.: 7,469



উমম...আমির কিন্তু নিজের জবানীতে সম্পুর্ন অন্য কথা বলেছেন

There are rumours that you (and not Amol Gupte) have directed Taare Zameen Par.
Yes, that's true. But that's not how it started out. A couple of years ago, Amol came to me with a script that I fell in love with. He wanted me to act in it and produce it. I was happy to do both. Amol wanted to direct the film and I agreed since I felt he was capable. But one week into the shooting of Taare Zameen Par, I wasn't happy with what I saw of the rushes. I lost faith in Amol and his capability of translating on screen what he had so beautifully written on paper. At which point, I expressed my feelings to him and did what was fair and returned the script back to him so that he could direct it for another producer, with another actor. But Amol came back to me and said he wants me to continue as the producer and he decided to step back as the director. After going through various names and options, Amol suggested that I take over as director. Our main concern was the child who has a pivotal role in the film. Both of us felt that we had found a magical child in Darsheel Safary. Any new director coming in would mean a delay of six to eight months and we were afraid Darsheel might grow up. It was Amol's suggestion that I take over as director. So I took on the responsibility and did the best I could.

IPB Image How was the experience?
Emotionally, it was very difficult for me as I'm sure it was for Amol because we have been friends for more than 25 years. Amol is an extremely talented person and I'm certain that he will direct a film soon and direct it well. Amol's contribution to the film is immense. He was with me every day on the shoot, guiding me and, at times, even correcting me. I'm grateful that he stayed on and helped me make the film.

বাকিটা পড়তে এখানে ক্লিক করুন http://www.indiafm.com/features/2007/05/21/2665/index.html
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
putulbou
post Feb 13 2008, 02:51 PM
Post #15


Serious Contributor
*****

Group: +Member
Posts: 250
Joined: 12-March 06
From: mymensingh
Member No.: 3,333



ম্যাগাজিন এ মনে হয় খবরটা তাহলে একটু অতিরঞ্জিত করে ছাপা হয়েছিল। bash.gif bash.gif bash.gif bash.gif


--------------------
আমি খুব লক্ষ্মী একটা পুতুল পুতুল বউ।

User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Concerned User
post Feb 13 2008, 04:05 PM
Post #16


Serious Contributor
*****

Group: +Member
Posts: 329
Joined: 3-September 06
Member No.: 7,469



QUOTE(putulbou @ Feb 13 2008, 02:51 PM) *
ম্যাগাজিন এ মনে হয় খবরটা তাহলে একটু অতিরঞ্জিত করে ছাপা হয়েছিল। bash.gif bash.gif bash.gif bash.gif


আমারও ঠিক তাই মনে হলো! smile.gif

User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post

Reply to this topicStart new topic

Collapse

> Similar Topics

Topic Title Replies Topic Starter Views Last Action
No entries to display

1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



- Lo-Fi Version Time is now: 21st May 2012 - 02:38 PM

Page top